মোঃ বেল্লাল হোসাইন নাঈমঃ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্দেশে সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি হত্যা, দখল বাজ, চাঁদাবাজি এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির নেতা আনিছ আহমেদ হানিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন (পশ্চিম অঞ্চল) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের জনতা বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শুভ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল হুদা পিন্টু, আনিছ আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মিজানুর রহমান বেপারী, মাহবুব মোল্লা, মিরাজ হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com