মোঃ বেল্লাল হোসাইন নাঈমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর জেলার চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার আলিম মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলিম মাদ্রাসা সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এতে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির সাবেক আহবায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, বিএনপি যুগ্ন আহবায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, লেয়াকত আলী ভুট্টো, মিজানুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রিফাত কামাল আহমেদ, পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর নবী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ, সাইফুল আজম জগলু, শফিকুল বাশার বাবুল, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান বেপারী সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com