সাইয়্যেদ মুহাম্মদ শান্ত,পঞ্চগড়ঃ পঞ্চগড় সদর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৫০পিছ নিষিদ্ধ ট্যাপেনটাডোল সহ মো রতন ইসলাম লাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০জুলাই) দুপুরে উপজেলার পানিমাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় ডিবি পুলিশের এসআই আবু তাহের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ বছর বয়সী রতন ইসলাম লাবুকে আটক করে। তিনি পানিমাছ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
অভিযানে লাবুর কাছ থেকে ৫০ পিছ নিষিদ্ধ ট্যাপেনটাডোল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড় ডিবি পুলিশের এসআই মো.আবু তাহের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com