মোঃ বেল্লাল হোসাইন নাঈমঃ নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১১জুন) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (পরাণপুর-কাঁকড়াপাড়া) বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পুনর্মিলনী ও প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম বিএসসির সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ,
উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ঔউপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মোশারেফ।
সংবর্ধনা দেওয়া হয়েছে প্রবাসী সোলায়মান হাজী, ইমাম হোসেন, ইসমাইল হোসেন জিয়া, নূরুল ইসলাম সোহাগ, জহিরুল ইসলাম,নুর আলম, আবু তাহের, ইসমাইল হোসেন ভূঁইয়া, আবুল হোসেন, ইব্রাহিম, সাইফুল ইসলাম, সুমন রানা, রবিউল ইসলাম শুভ, সাইফুল ইসলাম শিবলু, মিজানুর রহমান, ইব্রাহিম ভূঁইয়া, বেল্লাল হোসাইন,শেখ ফরিদ বাদশা, বশির আহমেদ, হাবিবুর রহমান, আবদুল্লাহ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ উল্লাহ মেম্বার, জসিম উদ্দিন, ইউনুছ সরকার, মনির হোসেন শুভ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন বিগত স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রাম, হামলা মামলা ও প্রাকৃতিক দুর্যোগ, কোরোনা মহামারীতে অর্থনৈতিক ভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা করায় প্রবাসীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকবেন এ আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com