শাকিল হোসেনঃ নওগাঁর পত্নীতলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় উপজেলা সদর নজিপুর পৌর এলাকার কলোনীপাড়ায় প্রায় দেড়শ মুসল্লী ঈদের জামাত আদায় করে। এ সময় নামাজে ইমামতি করেন মাওলানা কামারুজ্জামান। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
এখানে স্থানীয় মুসল্লিরা জানান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা করছি।
গত ২০১৭ সাল থেকে এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং আগামীতে তা অব্যাহত থাকবে।
স্থানীয় মুসল্লিদের মতে, 'চাঁদ দেখা গেছে, শুনেছি আমরা। স্যাটেলাইটের যুগে আমরা কেন পিছিয়ে থাকবো। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছি।' সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপন করেন তারা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com