সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসী, বিশ্বের সকল মুসলিম উম্মাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় সহ সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।
বৃহস্পতিবার ৫ জুন পঞ্চগড় জেলা ছাত্রদল এই শুভেচ্ছা জানান। বার্তায় বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির মহিমায় সমুজ্জ্বল। এই উৎসব মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। আমরা পঞ্চগড়বাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমান ভাই-বোনদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।”
আরও বলেন, “এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতিও রইল আমাদের আন্তরিক ঈদ শুভেচ্ছা।”
শুভেচ্ছা বার্তার একটি গুরুত্বপূর্ণ অংশে তারেকুজ্জামান তারেক ও রোকনুজ্জামান জাপান বলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করছি।”
এছাড়াও,জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আমাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি।”
তারেকুজ্জামান তারেক আশা প্রকাশ করেন যে, এই ত্যাগের উৎসবের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং ঈদুল আজহা সকলের জীবনে অনাবিল আনন্দ ও সুখ বয়ে আনবে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com