ক্রাইম রিপোর্টারঃ যশোর জেলার অভয়নগর উপজেলার ৩ নং চলিশীয়া ইউনিয়নের চলিশীয়া গ্রামের হারুন মোল্লার ছেলে অহেদুজ্জামান সুমন ওরফে শুটার সুমনকে গতকাল বিকেলে গাজীপুর ক্যাম্পের আইসি সনজিত কুমার চলিশীয়া মোড় হতে আটক করে।
তার বিরুদ্ধে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার।
তার বিরুদ্ধে অভয়নগরের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অলিয়ার মোল্লা হত্যা মামলা ও চলিশীয়া পাল পাড়ার সঞ্জয় পালের বাড়িতে ডাকাতি ও সঞ্জয় পালকে হত্যার মামলাসহ রাজঘাট এলাকায় ছিনতাই মামলাও রুপসা থানায় ডাকাতি মামলাসহ চুরি ডাকাতির ৬ টি মামলা চলমান রয়েছে।
তাকে আটক করায় এলাকায় শান্তি ফিরে আাসায় এলাকাবাসী অভয়নগর থানা পুলিশ কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।আজ দুপুরে অভয়নগর থানার মামলা নং-১৬, তাং-২৬/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলায় চালান হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com