রুমান শাহরিয়ার : জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তলের গুলি সহ ০২জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(২০শে মে) ভোর ০৪টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ০২জনকে আটক করা হয়েছে।
এসময় ৭৫টি ইয়াবা ট্যাবলেট, 9MM পিস্তলের ০১টি গুলি ও ০২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের আনিসুর রহমানের ছেলে মোঃ রানা বাবু(২৩) ও মোঃ হিরা(২১)।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মো: আনোয়ার হোসেন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় আসামীদের বিরুদ্ধে মাদক ও অস্র আইনে দুইটি পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।
এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও আমাদের একটি টিম অভিযান চালিয়ে ৭৫টি ইয়াবা ট্যাবলেট, ০১টি গুলি ও দুইটি স্মার্টফোন সহ মোঃ রানা বাবু(২৩) ও মোঃ হিরা(২১)কে আটক করেছে।
এসময় তিনি আরও জানান, তাদের এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com