মোঃ আবুল বাসার জীবনঃ"তুচ্ছ নয় রক্তদা-বাঁচাতে পারে একটি প্রাণ” “রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভুতি” এই স্লোগানকে সামনে রেখে যশোর অভয়নগরে ভাই বন্ধু ব্লাড ব্যাংক এর নুতন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (১৬ই-মে)শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটি গঠন করা হয়।
ভাই-বন্ধু ব্লাড ব্যাংকের আগামী ৬ মাসের ঘোষিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন
আলবিদ হাসান রিপন- সাধারণ সম্পাদক -আব্দুর রুহানি হুসাইন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক, ফরহাদ আহম্মেদ,
অনুষ্ঠানে প্রেমবাগ ১নং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স নেতা মোঃ আলবিদ হাসান রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অভয়নগর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ অনিক রহমান (জুয়েল)।
বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে তাদের সংগঠনিক কার্যক্রমের অংশ বিশেষ আলোচনা করেন।
এসময় নবনির্বাচিত সভাপতি আলবিদ হাসান রিপন বলেন, আমরা গত ৬ মাসে আমাদের সংগঠনের সদস্যদের চেষ্টা ও সহযোগিতায় শতাধিক মানুষকে রক্ত দানে সক্ষম হয়েছি, সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম হয়েছি। গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমার সংগঠনের সকল রক্তযোদ্ধা সব সময় রক্তদানে প্রস্তুত। আমি আশাবাদী আমরা এগিয়ে যাবো। সকালে আমাদের পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন।
নব গঠিত কমিটির সদস্যরা হলেন, জাহিদ হাসান,মনির উদ্দীন, সোহেল হোসেন, নাঈম উদ্দিন, মহিবুর রহমান, আহাদ পারভেজ,। মুশফিক মনার, আমীর হামজা, তাজ উদ্দীন আহম্মেদ, আল-মামুন, সবুজ তরফদার, মিরাজুল ইসলাম, ফয়সাল, হাবিবুর রহমান, জহির রায়হান, সুজন আহমেদ, জাকির হোসেন, নাঈম ইসলাম, মুজাহিদ ইসলাম, শরিফুল ইসলাম ডক্টর, প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ভাই বন্ধু ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা-আব্দুর রুহানি হুসাইন, ও মাসুম বিল্লাহ, উপদেষ্টা আল মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন- মোঃ মাসুম।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com