মোসলেম উদ্দিন রনিঃ লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। ২০১৬ সালে জেলা সদরের বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে বিএনপি।
সোমবার (১২ মে) দীর্ঘদিন মামলা চলার পর লালমনিরহাট জেলা আদালতের বিজ্ঞ ও দায়রা জজ আদিব আলি সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। আদালত, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের নির্দেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়।
রায়ের পর অভিযুক্তরা সন্তোষ প্রকাশ করেন এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নিন্দা জানান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com