মুজাহিদ হোসেন : নওগাঁর বদলগাছী উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভাগিনার ঘনিষ্ঠ সম্পর্কের ভিযোগে দুজনকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২ মে) দিবাগত রাতে মিঠাপুর ইউনিয়নের আমেরিকা পাড়ায়। স্থানীয়রা জানান, দুই বছর আগে সৌদি আরব যান ফারুক হোসেন পটু। তার অনুপস্থিতিতে তার স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ভাগিনা সুমন (১৮)।
একপর্যায়ে দুজনের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে সুমন শয়নকক্ষে প্রবেশ করলে বিষয়টি এক প্রতিবেশীর নজরে আসে। পরে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় আটক করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com