
ভালুকা উপজেলা প্রতিনিধি: ভালুকায় আধুনিক মান সম্পন্ন ‘সিক্স জোন রেস্টুরেন্ট’ নামে একটি রেস্টুরেন্ট চালু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ভালুকা পাঁচ রাস্তার মোড় হাসপাতাল রোড সংলগ্ন রায় মার্কেটের দৃতীয় তলায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। এই রেস্টুরেন্টের উদ্যোক্তা হিসেবে রয়েছেন সৈয়দ মেহমুদ রহমাতুল্লাহ, সৈয়াদা মাসুমা আক্তার মিনু, মোঃ জুবায়ের হাসান রিয়াদ। তারা বলেন, ভালুকা উপজেলাবাসী ছাড়াও এই পথে যাতায়াতকারীরা পাবেন বাংলা খাবারের পাশাপাশি চায়নিজ খাবার। এখানে বিয়ে, সুন্নতে খাতনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা যাবে।এ
সময় উপস্থিত ছিলেন, মাষ্টার ফার্মেসির স্বত্বাধিকারী মোঃ লুৎফুর রহমান নিউটন, ভালুকা উপজেলাধীন আহলে বায়াত ও পাক-পাঞ্জাতন অনুসারী মাজার, দরগাহ, দরবার ও খানকা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও ভান্ডাব পাক দরবার শরীফের প্রধান খাদেম পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী) প্রমুখ।এছাড়াও এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ফুরকান সাহেব। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com