
খোকনুজ্জামান খোকনঃ দেশনেত্রী খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি, নীলফামারী জেলা বিএনপির অভিভাবক ও নীলফামারী গণমানুষের নেতা, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারীর জলঢাকা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
বিক্ষোভ মিছিলটি জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে জলঢাকা পৌরসভা শহরের প্রধান, প্রধান, সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট মোড়ে প্রতিবাদ সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হারুন আর রশীদ জোয়াদদার, উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব শাহিনুর হক বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক ইমদাদুল হক সাজু, মামুনুর রশিদ মানদু, উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাভলু, সদস্য সচিব রিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক বাবু, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাদেক হোসেন খোকা, জলঢাকা সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক শাকিল, ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিব আতাউর রহমান আতা, আব্দুর রউফ, ফেরদৌস আলম বাবু, মিযু, মিজানুর রহমান, মশিয়ার, রউফুল ইসলাম জনি, রিপন, আবু সুফিয়ান, রাসেল, আতাউর, মিলন, কবির, ও খুটামারা ইউনিয়ন যুবদলের মাসুদ রানা, সদস্য সচিব খোকনুজজামান খোকন সহ্ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এবং তিনি আরো বলেন, জলঢাকা উপজেলা যুবদল কে রুখে দিবে এমন সাহস করো নেই, কয়েকটি চুনিপুটি আমাদের নামে বদনাম করে, আমদেরকে ভয় দেখাতে চায়, মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী আমাদের ডাকে সাড়া দিয়ে তুহিন ভাইয়ের মুক্তির মিছিলে অংশগ্রহণ করেছে। এটা এমনি, এমনি, হয়নি আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আছি, আগামীতে আমরাই থাকবো ইনশাআল্লাহ।
এ সময় যুবদলের আহ্বায়ক হারুনা রশীদ জোয়ারদদার বলেন, অবিলম্বে তুহিন ভাইকে মুক্ত করে না দিলে বৃহত্তম আন্দোলনের মধ্য দিয়ে তুহিন ভাইকে মুক্ত করে ছাড়বো, এবং তিনি জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এর হজে যাওয়ার বার্তাটি সবার কাছে পৌঁছে দিয়ে তেনার জন্য সকলের কাছে দোয়া চান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com