উদ্দিন রনি : মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকালে জেলার কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে উপজেলার মুল শহর তুষভান্ডার শ্রমিক দলের পার্টি অফিস থেকে র্যালি ও শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পার্টি অফিসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা শ্রমিকদের নেয্য দাবি আদায়ের লক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
র্যালীতে অংশগ্রহণ করেন, চলবলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও লালমনিরহাট ট্রাক ট্যাংক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাপ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, সদস্য আজাদ জিন্নাতুল প্রিন্স, শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির বাবু, সাধারণ সম্পাদক বিপ্লব হাসান রুমেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com