মোসলেম উদ্দিন রনিঃ"সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি" এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৩ টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীর ডিএমডি আব্দুল মান্নান-বিভাগীয় প্রধান সেলস্ এন্ড মার্কেটিং ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কমান্ডার গোলাম রাব্বানী (অব) বিএন- উপদেষ্টা অবসরপ্রাপ্ত যৌথবাহিনী কল্যান সমিতি কালীগঞ্জ উপজেলা শাখা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল এসোসিয়েট সহ জেলা ও উপজেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে 'নতুন ধারার বীমা' সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতকরণে রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।
এ সময় কোম্পানির প্রধান অতিথি ডিএমডি: আব্দুল মান্নান বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্সুইরেন্স জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আস্থা লাইফের জীবন বীমা সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এই সেবা আপামর জনগণের নিকট পৌঁছে দিতে আস্থা লাইফের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এসময় তিনি উপস্থিত জেলা ও উপজেলা বাসীর সহযোগিতা কামনা করেন এবং অত্র শাখায় আগ্রহী প্রার্থীদের যোগদানের মাধ্যমে সেনাবাহিনীর আদর্শে উদ্বুদ্ধ ও সেবার ব্রত নিয়ে জনগণকে জীবন বীমা সেবা প্রদানের জন্য আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com