মোঃ আবুল বাসার : গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি-কে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাতে আনুমানিক রাত ১০টা ৫০ ঘটিকার সময় নিজ বাসায় যাওয়ার পথে যশোর উপশহর বি-ব্লক বাজারের খাল-পাড় এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত ২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি অভি-কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন- জখমের হুমকি দিয়ে চলে যায়।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়েছে বলে ধারণা করছেন। এ ব্যাপারে ওবাইদুল ইসলাম অভি বুধবার (২৩ এপ্রিল ২০২৫)কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন। যার (জিডি নং -১৯১৮)
বিষয়টি নিয়ে গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি সাংবাদিক ওবাইদুল ইসলাম অভির সাথে যোগাযোগ করলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিক পেশাটা সমাজের দর্পণ উজ্জ্বল নক্ষত্র, সমাজের বিভিন্ন খবরা-খবর অজানা তথ্য, সত্য উদ্ঘাটন, ভিডিও চিত্র তুলে ধরাই সাংবাদিকদের প্রতিনিয়তের কাজ। আর এই তথ্য, সত্য উদ্ঘাটন ভিডিও চিত্র, সমাজের চোখে তুলে ধরা কে কেন্দ্র করে প্রতিনিয়তই সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে প্রতিনিয়তই সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে পত্রিকার পাতা খুললেই দেখা যায় বিভিন্ন জায়গায় কখনো তথ্য সংগ্রহ করাকে কেন্দ্র করে, আবার কখনো সংবাদ প্রচার করাকে কেন্দ্র করে, বিভিন্ন সাংবাদিকদের নির্যাতনের খবরা-খবর জানা যায়।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ ও হস্তক্ষেপণ জানাচ্ছেন সাংবাদিকবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com