
মোঃ সাজ্জাত আলী, নড়াইল থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিয়া উপজেলার আহমেদপুর ইউনিয়নের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসমাইল মোল্লার সভাপতিত্বে মোহাম্মদ আনিসুর রহমান তুতার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল রারী হেলাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু।
উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতির , অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয় দল বিএনপি, উক্ত সমাবেশে কালিয়া উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার জাতীয়তাবাদী দলের নেতাকর্মী উপস্থিত হয়ে সমপ্রীতি সমাবেশ থেকে একটি জনসমুদ্র পরিণত করে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল যুবদল শ্রমিক দল কৃষক দল ছাত্রদল তারুণ্য বাংলাদেশের স্লোগানে মুখরিত হয় স্থানীয় গাজীর হাট বাজার মাঠ প্রাঙ্গন।
উক্ত সমাবেশে পুরুলিয়া ইউনিয়ন থেকে লাভলু মোল্লার নেতৃত্বে বিশালা এক মিছিল সহ কারে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com