তরিকুল ইসলাম টলার : ফুলতলা আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার খুলনার ফুলতলা উপজেলায় অবস্থিত আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ গাউসুল আজম হাদি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাসনিম জাহান ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর মোঃ কামরুজ্জামান বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ মিজানুর রহমান সহকারী পরিচালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রফেসর তহিদুজ্জামান কলেজ পরিদর্শক যশোর বোর্ড,প্রফেসর ডক্টর এস এম রফিকুল ইসলাম হিসাব নিরীক্ষক যশোর বোর্ড আরো উপস্থিত ছিলেন শাহনাজ পারভীন উপজেলা শিক্ষা অফিসার ফুলতলা, ফাতেমা বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফুলতলা, মোহাম্মদ হানিফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা, অধ্যক্ষ গাজী মারুফুল কবির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জনাব খান ইমরান হোসেন সেক্রেটারি শিক্ষক সমিতি ফুলতলা, আরিফুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আলমগীর হোসেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার,আলহাজ হাসান ইমামুল হক ভূঁইয়া কর্ণধার সুপার ব্রিকস অ্যাডভোকেট কাইয়ুম হোসেন নয়ন পাবলিক প্রেসিকিউটার ঢাকা হাইকোর্ট।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল ইসলাম জুয়েল অনুষ্ঠানে আলোচনা সভা শেষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ফলাফল ঘোষণা ও ১ম,২য়,৩য়,স্থান অধিকারীদের মাঝে এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় শতাধিকের কাছে বলে জানান বিদ্যালয়ের সভাপতি মাহফুজা আযম লেকচারার জামিরিয়া আসমতিয়া স্কুল এন্ড কলেজ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com