
আমিনুর রহমান : যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পায়রা ইসলামিয়া ফাজিল( ডিগ্রি)মাদরাসার ৫০ বছর পুুর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, রেলি, সভাপতি ও অতিথীদের আসন গ্রহণ, কোরআন তেলাওয়াত, সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির পর বিকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত চলে।
সুবর্ণ জয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জালাল উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন পায়রা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আজিজ, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রিজাউল ইসলাম, ওসি শাহাবুদ্দিন, আশরাফুল আলম, প্রাক্তন শিক্ষক মুহম্মদ কায়কোবাদ, আব্দুল মান্নান, শিক্ষক ডক্টর মোহাম্মদ আজিজুল হক, প্রভাষক আব্দুর রউফ, এস এম আখির হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সন্ধ্যার পর ঢাকার রেহেলা শিল্পীগোষ্ঠী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন মাওলানা হাবিবুর রহমান
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com