
রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদল কমিটির আয়োজনে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন্স আসলাম চৌধুরী এফ.সি.এ।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ সালাহউদ্দিন , প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.কমল কদর।
অনুষ্ঠানে খেলার পরিচালনা নুর সোলায়মান সঞ্চালনায় করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন দুলাল, উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি লোকমান হোসেন রকিব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইসহাক, বাড়বকুণ্ড ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গিয়াসউদ্দিন আজাদ, সদস্য সচিব বসির হোসেন, যুবদল নেতা আবুল খায়ের ইকবাল, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃআজাদ, খেলার পরিচালক কমিটি জয়নাল আবেদীন কাজী বাবলু, আব্দুল আল মামুন, মো:জামিল রায়হান, মো:জোবায়ের আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ১৬টি দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে খেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com