
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটকেল বাড়ি বরমপাল্টা বন্যাহাটি ৬, ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন আজ বিকাল ৪ টার সময় বিপিবি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশফাকুল আলম পলু সঞ্চালনায় এবং উজানী ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, সহ সভাপতি মোর্তজা মৃধা, ফিরোজ মৃধা, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক ডাঃ মনোরঞ্জন বিশ্বাস। কানাই মৃধা সহসভাপতি উজানী ইউনিয়ন বিএনপি, অনুপরায়,স্বেচ্ছা সেবক দলের সাবেক ঢাকা দক্ষিণ মহানগর সহসাধারণ সম্পাদক, দেবাশীষ বিশ্বাস তিতুমীর কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, লিকচন মৃধা উজানী ইউনিয়ন যুবদলের সহসভাপতি।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com