
মোঃ শামীম হোসেন, খুলনা : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ এবং ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষার প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময়সভা ০৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জাতির বিবেক ও দিকনিদের্শক। ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে।
তিনি বলেন, সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রনয়ণের উদ্যোগ নিচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের সহায়তা প্রকৃত প্রাপ্যরাই পাবেন।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও বিএফইউজের সাবেক সহসভাপতি মোঃ রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি, দৈনিক অনির্বানের সম্পাদক মাহবুবা পারভীন, দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী, দৈনিক আমার একুশের সম্পাদক আতিয়ার পারভেজ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান, মোঃ সোহরাব হোসেনসহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৩জন গণমাধ্যমকর্মীর মাঝে আট লাখ টাকার চেক বিতরণ করেন।
নীলফামারীতে গণ অধিকার পরিষদের গন সমাবেশ অনুষ্ঠিত
খোকনুজজামান খোকন : নীলফামারী জেলা সদর উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় নীলফামারী জেলা সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন কাছারি মাঠ প্রাঙ্গনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শাখার সভাপতি নাজমুদ্দৌলা ঈমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ খান সজিব।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মুন্নাফ। তিনি বলেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করা গনতন্ত্র ন্যায়বিচার অধিকার জাতীয়স্বার্থ জনতার অধিকার আমাদের অঙ্গীকার।
সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন হোসেনের তত্ত্বাবধানে এই সময় গণ সমাবেশে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা গণ আধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা শাখার সহ-সভাপতি আসাদ যুক্ত, জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, জেলা শাখার দপ্তর সম্পাদক সাদমান শাকিল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, ফারুক আহমেদ, সদর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মমিন ইসলাম, সদর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন।সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহাগ ইসলাম সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক কার্যনির্বাহী সদস্য স্বাধীন বাদশা সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদ রিপন ইসলাম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুর রউফ অন্যান্য উপজেলা শাখার সভাপতি সম্পাদক ছাত্র-যুব সহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com