
মোঃ শামীম হোসেন, খুলনা : খুলনার দাকোপ - বটিয়াঘাটা উপজেলায় ধানের শীষের কান্ডারী খুলনা জেলা বিএনপিন সাবেক আহবায়ক খুলসা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খাঁন বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার এই কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত নির্বিশেষে ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি, এটাই আদর্শ এবং এটাই বিএনপির রাজনীতি।
তিনি বলেন কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খৃষ্টান মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এমন কোন জিজ্ঞাসা ছিলোনা। আমাদের স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোন কারন নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। আমীর এজাজ খান আরো বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশ নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু বিএনপিসহ দেশবাসী তা প্রতিহত করছে।
৩০ নভেম্বর শনিবার খুলনার দাকোপ উপজেলা বিএনপির উদ্যোগে বাজুয়া লাউডোব খুটাখালী বাজার মাঠ প্রঙ্গনে বিশাল শান্তি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে বৃষ্টি হতে থাকে আর সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থানে উপস্থিত হতে থাকে। নেতাকর্মিদের পদচারনায় মাঠটি কানায় কানায়পরিপুর্ণ হয়ে যায়।
উক্ত শান্তি সমাবেশে বিএনপি নেতা বেনী মাধব বিশ্বাসের সভাপতিত্বে ও দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার এবং বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফর হোসেন।
এছাড়া বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম,আব্দুল কাদের, মেঘনাথ সরকার, নুর হোসেন, আব্দুল রহিম তালুকদার, শেখ সেকেন্দার আলী, হালিম হাওলাদার, নুর ইসলাম লস্কর, সুদাম মন্ডল, মানস গোলদার, তপন মন্ডল, রাজু হাওলাদার, সবুর সানা, আকবর তালুকদার, হাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়িকা কৌশল্যা রায়, সদস্য সচিব মঞ্জিলা বেগম, যুবদলের গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম শামীম, যুবনেতা রতন মন্ডল, সরদার জুলফিকার, পাপ্পু সাহা, আমিরুল ইসলাম রনি, মহিলা দলের ফেরদৌসী বেগম, পারুল বেগম, উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রসেনজিত রায়, কলেজ ছাত্রদল নেতা রিয়াজ মোরশেদসহ দাকোপ উপজেলা বিএনপির সকল ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com