
মো: মজিবুর রহমান, হবিগঞ্জ : ৫ ই আগস্টে পরে ট্রাফিক পুলিশ কর্ম বিরোধিতা চলে যায়, যার ফলে গোটা দেশ ট্রাফিক শূন্য হয়ে পরে। এমন অবস্থায় সারা দেশের নেয় শায়েস্তাগঞ্জ উপজেলাধীন বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ নানান সমস্যার সম্মুখীন হয়।
এ সমস্যা এড়াতে যে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নেয়।
ছাত্র-ছাত্রীদের এই মহৎ কাজ দেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ট্রাফিকের দায়িত্বরত ছাত্র-ছাত্রীদেরকে আজ শনিবার ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলে।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী, আল আমিন সাঈফীর সভাপতিত্বে ও উপস্থাপনায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব:- পল্লব হোম দাস।
উপজেলা নির্বাহী অফিসার শায়েস্তাগঞ্জ। বিশেষ অতিথি: দিলীপ কান্ত নাথ, অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জ থানা।
বিশেষ অতিথি: নিজাম উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার আলফা ইন্সুরেন্স লি., বিশেষ অতিথি :মোতালিব তালুকদার দুলাল।
সাধারণ সম্পাদক- সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা। অনুষ্ঠানের শুরুতে হয় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, এবং এক মিনিট শহীদদের জন্য নীরবতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছে।
অতিথি বৃন্দগন ছাত্রদের উদ্দেশ্যে নানান বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি পল্লব হোম দাশ, বক্তব্যতে বলেন :সারা বাংলাদেশে ছাত্ররা যে দায়িত্ব পালন করেছে কোন প্রশিক্ষণ ছাড়াই। এটি একটি নজির স্থাপন করেছেন সারা বাংলাদেশে।
আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশকে ধন্যবাদ জানাই তাদেরকে সম্মাননা প্রদান করার জন্য।
এছাড়াও আরো অনেক বিশেষ অতিথিবর্গগণ বক্তব্য প্রদান করেন। পরে ত্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমেই অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com