
মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ থেকে : উন্নয়ন সমাজসেবা পরিষদ এর সংগঠনের পরিচালনায় শেখ রাবেয়া নূরানী ইসলামি কিন্ডারগার্টেন ভর্তি উপলক্ষে বিনামূল্যে ব্লাড গ্রুপ আয়োজন, বিনামূল্যে ক্যাম্পিং এর মাধ্যমে শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে।
প্রতিনিয়ত শত শত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে ব্লাড মেনেজ করে দিচ্ছেন সংগঠনের সেচ্ছাসেবকরা, এছাড়া পথশিশু ও অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্তা করেন অসহায় মুমূর্ষু রোগীদের চিকিৎসা জন্য আর্থিক টাকা ব্যবস্তা, বিভিন্ন মহামারী মাঝে ও তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান বন্যাত্ব মাঝে ত্রাণ সহ সকল সামাজিক কাজের মাধ্যমে মানুষকে তারা সেবা দিয়ে থাকেন সংগঠনের সেচ্ছাসেবীরা।
বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠানে মেহমান হিসাবে উপস্থিতি ছিলেন, সংগঠনের উপদেষ্টা প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ. এম শাহিন আলম, আলাউদ্দিন আহমেদ রায়হান,উপদেষ্টা। মোঃ রুবেল রানা তালুকদার, উপদেষ্টা। তানভীর আহম্মদ, উপদেষ্টা।
আল-আমিন সাঈফী,উপদেষ্টা। মোঃ পারভেজ মিয়া, সাধারণ সম্পাদক।
হাফেজ আল আমিন, অর্থ সম্পাদক।
নির্বাহী সদস্য, হাফেজ নাজমুল হুদা ক্যাম্পিং সহায়তা, নার্স, মাফিয়া আক্তার, বন্যা গ্রুপ, তানজিলা তালুকদার মিনা
বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পিংনে শত শত মানুষ তাদের ব্লাড গ্রুপ জানতে পেরে তারা অনেক খুশি, এই কার্যক্রম যেন প্রতিটি গ্রামে শহরে চলমান থাকে এবং মানুষ যেন তাদের ব্লাড গ্রুপ মনে রাখেন,প্রয়োজনে মানুষের ইমারজেন্সি কোথাও রক্ত প্রয়োজন হলে তারা দিতে পারে সেইজন্য শেখ রাবিয়া নূরানী ইসলামি কিন্ডারগার্টেন এই উদ্যােগ নেন,
আসুন সকলের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যায় সোনার বাংলাদেশ, মানুষ হউক মানুষের জন্য সেবায় হউক মানুষের ধর্ম, একটি স্লোগান হউক সবার জন্য মানুষ মরবেনা সেবার জন্য।
সেচ্ছাসেবীরা কাজ করেন দুনিয়ায় কিছু পাওয়ার জন্য নয়,কাজ করে রবের নৈকট্য লাভের জন্য।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com