
মোসলেম উদ্দিন রনি, লালমনিরহাট : উত্তরের জেলা লালমনিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বিকাল ৫ টায় লালমনিরহাটের স্টেশন রোডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কার্যালয় চত্বরে লালমনিরহাট জেলা বিএনপি'র আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা বিএনপি'র যুগ্ম- সাধারণ সম্পাদক: একেএম মমিনুল হক-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি: অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি: এ্যাড. রফিকুল ইসলাম রফিক, মোঃ রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক: এ্যাড. নজরুল ইসলাম সরকার, মোঃ জাহিদ হোসেন মজনু, সাংগঠনিক সম্পাদক: মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারী, মোঃ মজমুল হোসেন প্রামানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার নেতৃবৃন্দ।
পরে লালমনিরহাটের স্টেশন রোডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে লালমনিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট শহরের মিশন মোড়স্থ বিএনপি'র অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com