
আর.কে রিপন : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশন এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন টুটুল ও সহ-সভাপতি নাসির উদ্দিন খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ১০ নভেম্বর রবিবার বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা সুপার মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী বৃন্দ উক্ত সংবর্ধনা প্রদান করেন।
চন্দ্রিমা সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মনজুর আহমেদ মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত।
আরো উপস্থিত ছিলেন- চন্দ্রিমা সুপার মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com