
মোঃ শামীম হোসেন : সমবায় সমিতির মুলনীতি সততা, একতা স্বচ্ছতা শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপের গুনারী মহিলা সমবায় সমিকি লিঃ এর ১ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় গুনারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাবিনা বেগমের সভাপতিত্বে বেসরকারি উন্নয়ন সংস্থ্যা নবযাত্রা প্রকল্প-২ ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।
রোজিনা খাতুনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংবাদিক গাজী আবুল বাশার, দাকোপ ওয়াল্ডভিশন বাংলাদেশের সিনিয়র অফিসার লেবনা ইয়াসমিন, ইউপি সদস্য মুরারি মোহন হালদার, সহকারী মাঠ পরিষদর্শক (সমবায়)লস্কর সাহাবুর রহমান,পুরন্জন রায়, ডাঃ অমৃত বৈদ্য, নবযাত্রা প্রকল্পের (এএসএসও) আঃ রাজ্জাক,গাজী নাজমুল হাসান,মানবিকতা বিশ্বাস,বিকাশ মন্ডল প্রমুখ।
সভায় সুশিল সমাজের প্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমিতির প্রথম বছরের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সাধারন সম্পাদক সালমা বেগম।সমিতির ২৭১ জন সদস্যর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি অন্যান্য উদাহরন সৃষ্টি করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com