সাদ্দাম হোসেন : দৌলতদিয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সোমবার সকালে দৌলতদিয়া ঘাট বাস টার্মিনালের বিআইডব্লিউটিএর বারান্দায় মনোয়ার হোসেন দবির (৭০) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মনোয়ার হোসেন দবির (৭০), রাজবাড়ী সদর উপজেলার রাজার বাড়ী লক্ষীকোল এলাকার মৃত নুর বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতদিয়া ঘাট এলাকায় ভিক্ষা করতো সে। রোববার রাতে ভিক্ষা শেষে দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিএর বাস টার্মিনালে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘুম থেকে না উঠলে স্থানীয় এলাকাবাসি পুলিশ কে ফোন দেয়। এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি, মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আজ সকালে দৌলতদিয়া ঘাট থেকে এক ভিক্ষুকের লাশ পাওয়া গেছে। সে ঘাট এলাকায় ভিক্ষা করে চলতো।
পরিচয় সনাক্ত করে আত্মীয়-স্বজনকে খোঁজ করে লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com