সাদ্দাম হোসেন : রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলায় সুশীল নামে একজন কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা! রোববার সন্ধ্যার দিকে গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সুশীল (৫৮) উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি, মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের চিহিৃত করার জন্য পুলিশ কাজ করছে।
এবং লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, নিহত সুশীলের নামে গোয়ালন্দ ঘাট থানায় ২ টি হত্যা ও ৩ টি অস্ত্র মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com