খুলনা প্রতিনিধিঃ- খুলনার দাকোপে কৃষকের আমন ধান রোপের বীজতলা তিন দিনের বৃষ্টিতে এখন পানির নিচে। আমন চাষীদের মাথায় হাত।
শুধু আমন ধানের বীজতলা নয় এলাকা ঘুরে দেখা যায় পুকুর, মৎস্য ঘের, বাড়ির উঠান, খেলার মাঠ, রাস্তা-ঘাট বৃষ্টির পানিতে তলিয়ে একাকার। এলাকা বাসী জানায় একটানা তিনদিনের বৃষ্টিতে দাকোপ উপজেলার ৩১,৩২,৩৩ পোল্ডারের কৃষকের আমন ধানের বীজতলা পানির নীচে।
আমন চাষীদের দাবি দ্রুত স্লুইসগেট সমূহ দ্বারা পানি নিস্কাষনের জন্য ব্যবস্থা না করলে কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। তাই দাকোপের প্রতিটি গেট রক্ষণাবেক্ষণ কমিটি ও উপজেলা কৃষি অফিস সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com