
মোঃ রমজান আলী, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নামে মিথ্যা,ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন করেছেন কোটচাঁদপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্র লীগের নেতৃবৃন্দ। শনিবার বিকেল স্থানীয় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বর্তমান জেলা স্বেচ্ছা- সেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ,কোটচাঁদপুর পৌর সভার সাবেক পৌর মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ), উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সফিকুর রহমান,স্বেচ্ছা -সেবক লীগের যুগ্ন আহবায়ক জুয়েল রানা,কলেজ ছাত্র লীগের নেতা শাফিন রহমান,কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ওবাইদুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন, পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ হালদার,কলেজ ছাত্র লীগ নেতা মোঃ নয়ন হোসেন,মানিক হোসেন,দোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শামীম মিয়াজি।
মানববন্ধন উপলক্ষ্যে শনিবার দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা কোটচাঁদপুর মেইনবাসস্ট্যান্ডে আসেন। এরপর বিকেল ৪ টা শুরু হয় মানববন্ধন।
এ সময় নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে শ্লোগান শ্লোগানে মুখরিত করে তোলেন মানববন্ধন।
নেতা-কর্মীরা বলেন, সাইদুল করিম মিন্টুর মুক্তি না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন রাজপথে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com