
মোঃআবদুর রহিম,চট্টগ্রাম থেকে:মিরসরাইয়ে চেয়ারম্যান করিম মাস্টার ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাশেদুল হক ইকবাল, ছলিম উল্ল্যাহ, সাইফুল আলম, ফারুক মালুম, মাঈন উদ্দিন, নুরুল আপছার, শাহীনুর হোসেন শাহীন, আশরাফ উদ্দিন আরজু, কামরুল হাসান।
করিম মাস্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলা পরিচালনা কমিটি আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মদ আরিফ ও সদস্য সচিব নুরুন নবীর সার্বিক তত্বাবধানে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে আল বারাকাহ একাদশ বনাম পাওয়ার অব জোরারগঞ্জ একাদশ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com