
মোঃ শামীম হোসেন : ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে খুলনার দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে।
ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। এর ফলে বাজুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাজুয়া চড়ার বাঁধে দিয়ে করিম সিকদারের বাড়ির সামনে দিয়ে বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তার বেহাল দশা।
এই রাস্তা দিয়ে ছেলে - মেয়েদের স্কুলে যেতে হয়। রাস্তার এমন অবস্থা থাকায় স্কুলে যেতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পোয়াতে হচ্ছে শত শত স্কুল পড়ুয়া ছাত্র- ছাত্রী সহ গ্রামের হাজার হাজার পথচারীকে। বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফারুক খান বলেন এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
একই কথা বলেন এলাকার প্রবীন আওয়ামিলীগ নেতা কালি শীলসহ শত শত পথচারী। রেমালে ক্ষতিগ্রস্থ ভাঙ্গা রাস্তা সংস্কার হবে কিনা এই বিষয়ে জানতে চাইলে মহিলা ইউপি সদস্যা কনিকা পোদ্দার বলেন হ্যাঁ রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তাটি ঘর্ণিঝড় রেমালের পানির চাপে প্লাবিত হয়ে ভেঙ্গে গেছে। আমি ও ঐ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করি।
দ্রুত সংস্কার করার জন্য আমাদের চেয়ারম্যান পুরুষ ইউপি সদস্য সহ আমরা চেষ্টা করছি বৃষ্টির কারণে একটু দেরি হচ্ছে বৃষ্টি থেমে গেলেই আমরা রাস্তার কাজ শুরু করবো।
দাকোপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী জানান, ঘূর্ণিঝড়ে ২৫ হাজার ৪০৭টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৬ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com