মোঃ শামীম হোসেন, খুলনা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে খুলনার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (০৫ জুন) রাতে খুলনা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী দাকোপ উপজেলায় আওয়ামীলীগের সভাপতি এস এম আবুল হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ৩৬ হাজার ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ২৬১ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিশোর কুমার রায় মাইক প্রতীক নিয়ে ২৪৫৭১ পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ জাহিদুর রহমান মিল্টন বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ২৩৬৬১ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ফাতেমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে ২৫২৯৭ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দি বিথিকা লতা রায় প্রজাপতি প্রতীক নিয়ে ২৪২০৪ ভোট পেয়েছে।
বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন ৩৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা শ্রীমন্ত অধিকারী পেয়েছেন ৩৩ হাজার ৫৪ ভোট। উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুহিন রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন রুনা লায়লা।
অপরদিকে রূপসা উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন এস এম হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ২৫ হাজার ৭৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার ফেরদৌস আহম্মেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com