
আজিজুল ইসলাম : খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন প্রয়াত হারুনার রশিদ ছিলেন আওয়ামীলীগের একটি অপরিহার্য নাম। সকলের নিকট তিনি একজন গ্রহনযোগ্য,নির্লোভ ব্যক্তিত্ব এবং সদাহাস্যজ্বল মানুষ ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তার ছিলো অবাধ বিচরণ। রাজনীতিকে তিনি এতটায় গুরুত্ব দিতেন যে নিজের পরিবারের কাজ-কর্মকে উপেক্ষা করে সার্বক্ষণিক রাজনীতিতে সময় দিতেন।
তার সাংগঠনিক দক্ষতা,মানুষের প্রতি ভালোবাসা,তৃনমুল পর্যায়ের নেতাকর্মীকে একত্রিত করা এবং সর্বপরি দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে তিনি আনন্দ পেতেন। একারনে হাজার বছর ধরে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন।
এ্যাডঃ সুজিত অধিকারী গত ২৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় রূপসা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হারুনার রশিদের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভায় একথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএম মুজিবুর রহমান, বিএম এ সালাম,এ্যাড: নিমাই চন্দ্র রায়,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল,সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু,জেলা আওয়ামীলীগ সদস্য জামিল খান, পাপিয়া সরোয়ার শিউলী,শাহিনা আক্তার লিপি, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ,খুলনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান রাসেল।
হারুনার রশিদ স্মৃতি সংসদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রয়াত হারুনার রশিদের ভ্রাতা, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার। শ্রীফলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাজিম মোড়লের সঞ্চালায় শুভেচ্ছা বক্তৃতা করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক,
রবিউল ইসলাম বিশ্বাস,সরদার মিজানুর রহমান,সরদার কামরুজ্জামান, আলম হাওলাদার, কামরুল ইসলাম সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান নুর, এইচএম কামাল হোসেন, প্রচার সম্পাদক মো: ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, আওয়ামীলীগ নেতা সরদার মনিরুজ্জামান, হিরন আহম্মেদ হিরু, মোল্লা কামরুল ইসলাম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু, যুবলীগ নেতা সরদার সৈকত আহম্মেদ জন, সাইদুর রহমান ছগির,বিধান চন্দ্র রায়,অহিউল রহমান খোকা, জাহিদ ইসলাম,
সরদার জসীম উদ্দীন, সরদার মামুনুর রশিদ,সোহেল মোড়ল,খান রিকি সুজল সেন,মিঠুন সাহা,আঃ গফফার মল্লিক, নুর ইসলাম, ফরহাদ সরদার,আবু দাউদ,সুকুর শেখ, সিদ্দিক চৌধুরী, মুস্তাফিজুর রহমান লাবু,সাইফুল ইসলাম শাওন, ইউসুফ শেখ, আমিনুল মমিন, চিশতি নাজমুল সম্রাট, অনুপম মল্লিক,জুয়েল সরদার,রিয়াজ শেখ, সাব্বির, সাজ্জাদ হোসেন সাজু,সিদ্দিক,আবরার বিশ্বাস, সজীব,শামীম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com