
সরদার মহিদুল ইসলাম, রামপাল (বাগেরহাট) : রামপালের ডাকরা বাজারে আমিনুল ইসলাম (২৮) নামের এক যুবককে মারপিট করে টাকা ও স্বর্ণের চেন ছিনতাইের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের পিতা শেখ আ. হামিদ। অভিযোগ পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ডাকরা গ্রামের আ. হামিদের ছেলে আমিনুল ইসলাম সাগর গত ইংরেজি ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত পৌনে ৯ টায় চিংড়ি পোনা বিক্রি করে ডাকরা বাজার থেকে বাড়িতে ফিরছিলো। ওই সময় উপজেলার চ্যাটার্জীখালী গ্রামের সোনা সরদারের ছেলে জুয়েল সরদার, প্রফুল্ল মিস্ত্রীর ছেলে বাদল মিস্ত্রী, বিনয় মন্ডলের ছেলে বিচিত্র মন্ডল ও অজিত মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল বাজারের মেইন রাস্তায় তার গতিরোধ করেন।
ওই সময় তারা দিলুর সেলুনের ভেতর ধরে নিয়ে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। এ সময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ ৭৩ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেন ছিনতাই করে নেয়। খবর পেয়ে তার স্বজনরা এসে আহত সাগরকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত জুয়েল সরদার, বাদল মিস্ত্রির কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com