
আজিজুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছায় বাগদার পোনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনোত্তর দায়িত্ব হস্তান্তর ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানিয়ারী অনুষ্ঠিত নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।নির্বাচিতরা হলেন সভাপতি বাবুরাম মন্ডল,সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আসলাম পারভেজ, সদস্য মোঃ আব্দুল জলিল ঢালী, গাজী বজলুর রহমান ও তুষার কান্তি মন্ডল।
বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারী) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোঃ সাজ্জাত আলী সরদার। শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা এ্যাডঃ মোর্ত্তজাজামান আলমগীর রুলু।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com