
মোঃ রমজান আলী : ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারী শহীদ সালাম, বরকত,রফিক, জব্বার সহ আরো অনেকের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরা তাদের নীল নকশা কে বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু পারেনি। দেশের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ (৩) আসনের সাংসদ সদস্য (অবঃ) মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি ।
দূর হোক মনের আঁধার, বই হোক সঙ্গী সবার, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বুধবার ২১ শে ফেব্রুয়ারী বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রগতিশীল নাগরিক সমাজের আয়োজনে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অমর একুশের চেতনায় ৭ দিন ব্যাপি ১৯ তম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতিশীল নাগরিক সমজের সভাপতি শরীফুজ্জামান আগা খান। বই মেলা উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার উছেন মে ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম, সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, পৌর কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com