
মোঃ ফয়সাল সরকার রিচার্ড: রাজশাহী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের স্মরণে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সাংবাদিক সংস্থার (আরজেএ) সাংবাদিক ও সহযোগী সদস্যবৃন্দ। একুশের প্রথম প্রহর ১২ টা এক মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী সাংবাদিক সংস্থার আহবায়ক মো. আজিবর রহমান ও সদস্য সচিব ফয়সাল আহমেদ। পুষ্পস্তবক অর্পণের সময় আরও ছিলেন,আরজেএ’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অন্যতম সদস্য কাজী আসাদুর রহমান টিটু,খোসরুল আরুন নোমানী (সাগর),চিস্তি শামীম পারভেজ,মো. রাহাত আলী মাসুদ,মো. আল-আমিন, পাভেল ইসলাম মিমুল,ফয়সাল সরকার রিচার্ড,মাহতাব আলী,সাঈদ সনু,সুমন রেজা,আব্দুল আওয়াল সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ। সহযোগী সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের ২,৩,৪ এর সংরিক্ষিত মহিলা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারজানা হক,সামিউল ইসলাম সামু,কমল,আরিফুল ইসলাম আরিফ,মো. জনি সহ বেশকিছু শুভাকাঙ্খী।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com