
আমিনুর রহমান : মরহুম শাহ হাদীউজ্জামান সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। রাজনীতি করতে হলে তাকে অনুসরণ করা উচিত। তিনি শিখিয়ে গেছেন কিভাবে রাজনীতি করতে হয়।দীর্ঘ ৬০/৬৫ বছর রাজনীতি করলেও তার কোনো শত্রু নেই । তিনি জয়কে যেমন মেনে নিতেন তেমনি পরাজয়কেও বরণ করে নিতেন।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, যুদ্ধকালীন গণ পরিষদ সদস্য ও যশোর-৪ আসনের সাবেক ৫ বারের মাননীয় সংসদ সদস্য,যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ হাদীউজ্জামানের ৭ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন যশোর -৪ আসনের মাননীয় এমপি আলহাজ্ব এনামুল হক বাবুল।
মঙ্গলবার ২০ শে ফেব্রুয়ারী আসরবাদ পারিবারিক আয়োজনে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা ময়দানে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন যশোর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল।
আরো বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, মরহুমের বড়পুত্র অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ,অভয়নগর থানা বিএনপি'র আহবায়ক ফারাজী মতিয়ার রহমান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইবরাহিম বিশ্বাস, শেখ আয়ুব হোসেন, আলহাজ্ব আব্দুল গনি সুবর্ণা,সরকারি নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,বিএনপি নেতা আবু নঈম, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, প্রচার সম্পাদক শাহ মুকিত জিলানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিকবৃন্দ,ব্যবসায়ীগণ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com