
শাকিল হোসেন, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর সাপাহার সরফতুল্লাহ ফাযিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল পরীক্ষায় ৮টি নন এমপিও মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ গ্রহন করা মোট ৫৯ জন ভূয়া পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্র সচিব মাওলানা মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান যে, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তিনি কয়েকজন পরীক্ষার্থীর প্রবেশ পত্রে ছবির গরমিল দেখে সন্দেহ হলে তিনি বিষয়টি সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেনকে জানান। এর পর নির্বাহী অফিসার এসে কেন্দ্র সচিব সহ সারা কেন্দ্র তল্লাসী করে ৪৪জন ছাত্রী ও ১৫জন ছাত্র পরীক্ষার্থীকে ভুয়া সনাক্ত করে বহিস্কার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com