
মোসলেম উদ্দিন রনি, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান (৩০) ও সহিদার রহমান (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজার ও সকাল ৮টায় উপজেলার চৈতের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান বুড়িমারী গুড়িয়াটারী গ্রামের সোলা মিয়ার ছেলে এবং সহিদার রহমান পাটগ্রামের টেপুরগাড়ি গ্রামের মৃত ধওলা শেখের ছেলে।
সরজমিনে গিয়ে জানা যায়, বেলা ১১টায় আমিনুর রহমান নিজ বাড়ি হতে পাটগ্রাম আসার পথে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ট্রাক অতিক্রম করাকালে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক করিদুল ও আরেক আরোহী মতিজুল গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করেন। আর সংবাদ পেয়ে তাৎক্ষণিক পাটগ্রামের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে পাটগ্রাম উপজেলার চৈতের বাজার থেকে কালিরহাট বাজার আসার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল পথচারী বৃদ্ধ সহিদার রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে পাটগ্রাম থানার (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সহিদার রহমানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com