
মুজাহিদ হোসেন, নওগাঁ : নওগাঁয় বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকা সত্বেও চিকিৎসক পরিচয়ে নিয়মিত রোগী দেখার অভিযোগে মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দয়ালের মোড় এলাকার হেল্থ কেয়ার ল্যাবে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে এ কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রবীন শীষ।
অভিযান শেষে এস.এম রবীন শীষ সাংবাদিকদের বলেন, বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্বেও নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সাথে বেশ কয়েক বছর ধরে প্রতারনা করে আসছিলেন মিজানুর। এর আগেও একই অপরাধে তাঁর কারাদন্ড হয়েছিলো। বর্তমানে নিজেই একটি ডায়াগনস্টিক সেন্টার খুলে সেখানে ডাক্তার সেজে নিয়মিত রোগী দেখতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে তাকে এ অপরাধে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com