
মোঃ রমজান আলী : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট উছেন মে। সোমবার (১৯শে ফেব্রুয়ারী) বিকালে এ অভিযান পরিচালনা করেন তিনি। সে সময় পৌর এলাকার সলেমানপুর গ্রামের শ্যামাপদ সাহার ছেলে চাউল ব্যাবসায়ী মধুসূদন সাহা (৪৮)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কোটচাঁদপুর পৌর শহরেরে দুধসারা রোডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চাউল পাটজাত মোড়কের ব্যবহার না করে পিপি মোড়কের ব্যবহার করায় যা পন্য পাটজাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারা মতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই সময় তিনি আরো কিছু দোকানে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেন। দোকানিদের বিভিন্ন বিষয়ে সচেতনও করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com