
রতন রায় অর্ঘ্য : সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজ তান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানুষিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুঃশ্চিতায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করতে পারেন বলে ধারনা স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com