
আমিনুর রহমান : রাজু' র মেডিকেলে ভর্তির সমুদয় টাকা দিলেন অভয়নগর উপজেলা ইউএনও কে এম আবু নওশাদ। মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তির বিষয়ে চিন্তায় ছিলেন রাজু সরদারের ভ্যান চালক বাবা।
এমন সংবাদ ১৭ ই ফেব্রুয়ারী শনিবার সকালে জানতে পেরে উপজেলার প্রেমবাগের মেধাবী রাজু সরদারকে মেডিকেলে ভর্তির সম্পূর্ণ টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার দুপুরে ছেলের বাবা নাজমুল সরদারের হাতে তুলে দেন অভয়নগর উপজেলার মানবিক নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ ।
এসময় উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন।
পরবর্তীতে ডিসি স্যার সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। ভর্তি হয়ে এসে ডিসি স্যারের সাথে দেখা করবে রাজু সরদার।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com