
আজিজুল ইসলাম : রূপসায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। শনিবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৪ এর বিকালে কোস্ট গার্ড খুলনার দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা উপজেলার রূপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের টিম থামার সংকেত প্রদান করা হয় এবং উক্ত মোটরসাইকেল আরোহী কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে।অত.পর কোস্ট গার্ডের আভিযানিক দল মোটরসাইকেল টিকে ধাওয়া করে রূপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল এর পিছনে মাছ বহনকারী একটি বস্তায় অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১টি দেশীয় বন্দুক ও ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও উক্ত ব্যক্তির নিকট হতে ১টি বাটন মোবাইল ফোন, ৭ টি সিম কার্ড, নগদ ২,২৬৫ টাকা এবং ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃত ব্যক্তি মো.আরিফুল ইসলাম পিয়াস (৩৪), খুলনা জেলার রুপসা থানাধীন পিঠাবো গ্রামের বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com