
আমিনুর রহমান : যশোরের অভয়নগর উপজেলা আওয়ামীলীগের এক জরুরিভাবে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ অফিসে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে সহসভাপতি শেখ আয়ুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।
আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল , সাবেক সহসভাপতি ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারাজী মাসুদুর রহমান টিটো, সাংগঠনিক সম্পাদক শিবাতোষ মণ্ডল বাপ্পি, মোল্যা আনোয়ার হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা লায়লা খাতুন, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ সাইফার রহমান, দপ্তর সম্পাদক জহিরুল হক লিখন,সহ দপ্তর সম্পাদক আলমগীর মিনা, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, সদস্য কাজী আহাদুর রহমান মামুন, ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবু সরদার। এসময় উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়ন সভাপতি সরদার বাবুল আখতার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন, চলিশিয়া ইউনিয়ন সভাপতি মশিয়ার রহমান, কাউন্সিলর বিপুল ফারাজী,কাউন্সিলর রোকেয়া বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতাসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com