
নিরেন দাস, জয়পুরহাট থেকে : বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার কালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উচনা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ওই ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)। বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট-২০ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, একদল সোনা চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ঘটনাস্থল থেকে ১০টি স্বর্ণবার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com